বাংলাদেশের বিরোধী জোট সামনের সপ্তাহে আবারো হরতাল বা অবরোধের মতো কর্মসূচি ঘোষণার পরিকল্পনা করছে। বিএনপির কয়েকজন নেতা সেরকম ইঙ্গিত দিয়েছেন। খবর বিবিসি বাংলার।

কিন্তু নির্দলীয় সরকারের দাবির ব্যাপারে সরকারের দিক থেকে কোন অনুকূল সাড়া না পাওয়ায় এবং সরকার বিরোধী দলের বেশ কিছু নেতাকে গ্রেফতারের পর বিএনপি আবারো কঠোর কর্মসূচির কথাই ভাবছে।

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য  বলেন, আমরা হরতাল কর্মসূচি নিয়ে যেমন ভাবছি, তার সাথে অসহযোগ হতে পারে। ঢাকাসহ বিভাগীয় শহরগুলোতে অবরোধ কর্মসূচি নেয়ার চিন্তাও আমরা করছি। একইসাথে উল্লেখ করেছেন, নতুন কর্মসূচি নিয়ে যে চিন্তা তাদের মধ্যে কাজ করছে, সে ব্যাপারে তাদের দলের স্থায়ী কমিটি এবং ১৮ দলীয় জোটের নেতাদের বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত হবে।

বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি বলেন, অনিশ্চিত একটা পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে সরকার সংলাপের উদ্যোগ নেবে, বিএনপি এখনো সেটি চায়। অন্যথায় আরো কঠোর কর্মসূচি নেয়ার ব্যাপারেই তাদের দলে চাপ রয়েছে।

newssaradin.com/২২ ডিসেম্বর ২০১৫

By

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *