বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) তৃতীয় আসরের ফাইনালে জয় পেল কুমিল্লা ভিক্টোরিয়ান্স। দম বন্ধ করা ম্যাচের শেষ ওভারের শেষ বলে জয় তুলে নেয় ভিক্টোরিয়ান্স। বরিশাল বুলসকে ৩ উইকেটে হারাতে জয়সূচক রানটি করেন অলোক কাপালি। তৃতীয় বারের মতো শিরোপা হাতে তুললেন মাশরাফি। ঢাকা গ্ল্যাডিয়েটর এর হয়ে প্রথম দুটি শিরোপা হাতে তুলেছিলেন বাংলাদেশ অধিনায়ক মাশরাফি।

মাহামুদুল্লাহ রিয়াদের বরিশাল বুলস মাশরাফি বিন মর্তুজার কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভার শেষে সংগ্রহ করে ১৫৬ রান। ৪ উইকেট হারানো বুলসের হয়ে ব্যাট হাতে সফল হন দলপতি মাহামুদুল্লাহ রিয়াদ, শাহরিয়ার নাফিস আর সেকুজে প্রসন্ন। বরিশালের ছুঁড়ে দেওয়া ১৫৭ রানের টার্গেটে ব্যাট করতে নেমে কুমিল্লা ভিক্টোরিয়ান্স ৭ উইকেট হারিয়ে শেষ বলে জয়ের বন্দরে পৌঁছে যায়।

By

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *