রাজশাহীতে বছরের সর্বনিম্ন তাপামাত্রা রেকর্ড করা হয়েছে আজ বুধবার সকালে। রেকর্ড অনুযায়ী সকালে চলতি বছরের সর্বনিম্ন তাপামত্রা ছিল ৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। অথচ আগের দিন মঙ্গলবারও ছিল ১৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
এদিকে, তীব্র শীতে নিম্ন আয়ের মানুষের মাঝে দুর্ভোগ নেমে এসেছে। শীত তাড়াতে অনেককেই রাস্তার পাশে, বাড়ির পাশে বসে খড়কুটো জ্বালাতে দেখা গেছে। গত প্রায় এক সপ্তাহ ধরে জেলায় শীতের তীব্রতার পাশাপাশি ঘন কুয়াশা দেখা দিলেও আজ সকাল সকালই সূর্যের দেখা মেলে।
তবে তাপমাত্রা নেমে যাওয়ায় শীতের তীব্রতায় মানুষের দুর্ভোগ সৃষ্টি হয়। রাজশাহী আবহাওয়া অফিসের পর্যবেক্ষক ফেরদৌস আলম জানান, রাজশাহীতে রবিবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭ দশমিক ৬ এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। গত সোমবার ছিল ১৬ দশকি ৯ এবং সর্বোচ্চ ছিল ২৩ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। গতকাল মঙ্গলবার ছিল ১৪ দশদিক ৫ এবং সর্বোচ্চ ২৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। সর্বশেষ আজ বুধবার সকালে বছরের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ৯ দশমকি ৭ ডিগ্রি সেলসিয়াস।
