ঢাকা- রাজধানীর বনানী রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় আহমেদ ফয়সাল নামে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্রের করুন মৃত্যুর ঘটনা ঘটেছে । বৃহস্পতিবার রাত ১০ টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
ফয়সাল আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বাংলাদেশের (এআইইউবি) ছাত্র। তার বাড়ি মিরপুরের শ্যাওড়াপাড়ায় বলে জানা গেছে ।

হাসপাতালের পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোজাম্মেল হক নিউজ সারাদিনকে জানান,নিহতের লাশ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে রেলওয়ে পুলিশের (জিআরপি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মজিদ জানান, রেললাইন পার হওয়ার সময় ফয়সালকে ট্রেনটি ধাক্কা দেয়। পকেটে থাকা মুঠোফোনের সিম বের করে ফয়সালের পরিবারের সঙ্গে যোগাযোগ করেছে পুলিশ।

newssaradin.com/১২ ডিসেম্বর ২০১৫

By

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *