ধূমপায়ী শিক্ষার্থীরা আগামী বছর থেকে কোনো মেডিকেল কলেজে ভর্তি হতে পারবে না বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।
বৃহস্পতিবার (১০ ডিস্মেবর) রাজধানীর ব্র্যাক সেন্টারে বেলা ২টার দিকে ওষুধ প্রতিরোধী যক্ষা মোকাবেলায় ডিওটি’র (ডট) ভূমিকা শীর্ষক গোলটেবিল বৈঠকে প্রধান অতিধির বক্তব্যে তিনি এ কথা জানান।
তিনি বলেন, ধূমপানমুক্ত না হলে মেডিকেল কলেজে ভর্তি হওয়া যাবে না। পরীক্ষার্থীদের ধূমপানমুক্ত সার্টিফিকেট পেশ করতে হবে। যারা এই সার্টিফিকেট দিতে পারবে না, তারা কোনো মেডিকেল কলেজে ভর্তি হতে পারবে না।
এই সংক্রান্ত চিঠি এরই মধ্যে সব মেডিকেল কলেজে পাঠিয়ে দেওয়া হয়েছে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী নাসিম।
