ফেসবুক খুলে দিতে ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে (আইআইজি) ও মোবাইল অপারেটগুলেকে নির্দেশ দিয়েছে বিটিআরসি (বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন)।
একটি বেসরকারি মোবাইল অপারেটর কোম্পানির একজন কর্মকর্তা বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) দুপুরে বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করে। মৌখিকভাবে এ নির্দেশ দেয়া হয়েছে বলে জানান।
এর আগে সরকারের নির্দেশনার পর ফেসবুক খুলে দিতে বিটিআরসি চেয়ারম্যান শাহজাহান মাহমুদ বিটিআরসি ভবনে ইন্টারন্যাশনাল ইনটারনেট গেটওয়ে (আইআইজি) ও মোবাইল অপারেটগুলোর সঙ্গে বৈঠকে বসেন।
