বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১৮তম ম্যাচে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে মুখোমুখি হয় চিটাগং ভাইকিংস আর সিলেট সুপারস্টারস। ম্যাচে সিলেটের ছুঁড়ে দেওয়া ১৪০ রানের টার্গেট বিনা উইকেটে অতিক্রম করে চিটাগং। ২৩ বল হাতে রেখে জয়ের বন্দরে দলকে পৌঁছে দিতে ভাইকিংসের দুই ওপেনার তামিম ইকবাল এবং দিলশান দু’জনেই অর্ধশতক হাঁকান।

আগে ব্যাটিং করে মুশফিকুর রহিমের সিলেট নির্ধারিত ২০ ওভার শেষে ৯ উইকেট হারিয়ে তোলে ১৩৯ রান। জবাবে ১৬.১ ওভার ব্যাট করে জয়ের বন্দরে পৌঁছে যায় তামিম ইকবালের ভাইকিংস। বিপিএলের তৃতীয় আসরে উইকেটের দিক দিয়ে দশ উইকেটের জয়টি এখন পর্যন্ত বড় ব্যবধানের জয়।

আগে ব্যাটিং করে শহীদ আফ্রিদির অনবদ্য ব্যাটিংয়ে  শুরুর বিপর্যয় কাটিয়ে চিটাগং ভাইকিংসের বিপক্ষে লড়াইয়ের পুঁজি পায় সিলেট সুপারস্টারস। ইনিংসের শেষ দিকে চার-ছক্কার তাণ্ডব দেখান ‘বুমবুম’ খ্যাত আফ্রিদি।

By

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *