ঢাকা বিভাগ
ধামরাইয়ে দেওয়ান নাজিমউদ্দিন, গাজীপুরের শ্রীপুরে শহীদ উল্লাহ শহিদ, নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে মোশাররফ হোসেন, তারাবোতে নাসিরউদ্দিন, মানিকগঞ্জ পৌরসভায় নাসির উদ্দিন আহমেদ যাদু, সিংঘাইরে খুরশেদ আলম, মুন্সীগঞ্জ পৌরসভায় একেএম ইরাদাত মানু, মীরকাদিমে মো. শামসুর রহমান বিএনপির প্রতীক পেয়েছেন।
টাঙ্গাইল পৌরসভায় মাহমুদুল হক, মির্জাপুরে হযরত আলী মিয়া, ভুয়াপুরে আবদুল খালেক মন্ডল, সখীপুরে নাসিরউদ্দিন, গোপালপুরে খন্দকার জাহাঙ্গীর আলম রুবেল, কালিহাতীতে আলী আকবর, ধনবাড়িতে এসএমএ সোবহান, মধুপুরে শহিদুল ইসলাম, রাজবাড়ীর গোয়ালন্দে আবুল কাশেম, পাংশায় চাঁদ আলী খান ধানের শীষ প্রতীকে মনোনয়ন পেয়েছেন।
নরসিংদী পৌরসভায় সাইফুল ইসলাম, মাধবদিতে মো. ইলিয়াছ, মনোহরদিতে মাহমদুল হক বিএনপির প্রতীক পেয়েছেন।
ফরিদপুরের নগরকান্দায় সাইফুল ইসলাম মুকুল, বোয়ালমরীতে আবদুস শুকুর, গোপালগঞ্জ পৌরসভায় তৌফিকুল ইসলাম, টুঙ্গিপাড়ায় মো. রাজু খান, শরীয়তপুর পৌরসভায় নাসিরউদ্দিন কালু, নড়িয়ায় সোহেল ব্যাপারী, ডামুড্যায় আলমগীর মাতবর, জাজিরায় ইকবাল হোসেন, ভেদরগঞ্জে গোলাম মোস্তফা, মাদারীপুর পৌরসভায় মিজানুর রহমান মুরাদ, শিবচরে জাহাঙ্গীর কামাল ধানের শীষ প্রতীকে নির্বাচনে মনোনয়ন পেয়েছেন।
