নাশকতা মামলার আসামি গাইবান্ধা জেলার বিএনপি ও জামায়াতের ১৩ কর্মীকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। আজ বুধবার দুপুরে তাদের কারাগারে পাঠানো হয়।
এর আগে বুধবার সকাল পর্যন্ত ১২ ঘণ্টা সদরসহ সাত উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ১৩ জনকে গ্রেপ্তার করে পুলিশ। এ প্রসঙ্গে গাইবান্ধা অতিরিক্ত পুলিশ সুপার ফারুক হোসেন বলেন, গ্রেপ্তার ব্যক্তিরা নাশকতা-সহিংসতার ঘটনায় দায়ের হওয়া মামলার আসামি। এদের মধ্যে দুইজন বিএনপি ও ১১ জন জামায়াতের সক্রিয় কর্মী রয়েছেন।
