ভারতের হরিয়ানা রাজ্যের গুরগাঁওয়ে হোটেল মালিকের হাতে ধর্ষণের শিকার হয়েছেন ২১ বছর বয়সী এক তরুণী।

শুক্রবার (২৮ নভেম্বর) রাতে শহরের ৩৯ সেক্টরের একটি হোটেলে এ ঘটনা ঘটে। তবে থানায় অভিযোগ করা হয় শনিবার সকালে।

ধর্ষণের শিকার ওই নারী একটি বহুজাতিক কোম্পানির নির্বাহী পদে চাকরি করেন। তিনি পাঞ্জাবের লুধিয়ানার বাসিন্দা হলেও গত দুই মাস ধরে ওই আবাসিক হোটেলে থাকতেন।

স্থানীয় পুলিশ জানায়, শুক্রবার রাতে হোটেল মালিক ধর্মবীর ঠাকুরন ওই নারীর কক্ষে ঢুকে তরুণীকে ধর্ষণ করেন।

এমনকি বিষয়টি পুলিশকে জানালে তাকে ভয়ানক পরিস্থিতির মুখোমুখি হতে বলেও হুমকি দেন তিনি।

পরে ওই নারী তার এক বন্ধুকে ঘটনাটি খুলে বললে তিনি স্থানীয় নারী পুলিশ স্টেশনে অভিযোগ করেন।

পূর্ব গুরগাঁও পুলিশের উপ-কমিশনার দীপক শরণ বলেন, থানায় অভিযোগটি নথিভুক্ত হওয়ার পর পুলিশ তা তদন্ত করছে।

নিউজ সারাদিন /২৮ নভেম্বর ২০১৫

By

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *