নগরীর শাহ আমানত সেতু এলাকায় বাসে তল্লাশি চালিয়ে ইয়াবাসহ একজনকে আটক করেছে বাকলিয়া থানা পুলিশ।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ভোরে নুরুল ইসলাম(৫০) নামে ওই ইয়াবা বিক্রেতাকে আটক করা হয়।  এসময় তার মলদ্বার থেকে এক হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

বাকলিয়া থানার ওসি মোহাম্মদ মহসিন নিউজ সারাদিনকে জানান, নুরুল ইসলাম কক্সবাজার জেলার উখিয়া উপজেলার মনাখালী গ্রামের অলি হোসেনের ছেলে।  কক্সবাজার থেকে ইয়াবা এনে সে নগরীতে বিক্রি করে।

শ্যামলী বাসটি নগরীতে প্রবেশের সময় চেকপোস্টে যাত্রীদের এবং গাড়িতে তল্লাশি করা হয়।  এসময় এক হাজার ইয়াবাসহ নুরুল ইসলামকে আটক করা হয়।

নুরুল ইসলামের বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে ওসি জানিয়েছেন।

By

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *