হিলি সীমান্তের মধ্যবাসুদেবপুর এলাকা থেকে দুই কেজি গানপাউডারসহ দুই যুবককে আটক করেছে জয়পুরহাট র‌্যাব-৫ ক্যাম্পের সদস্যরা।

মঙ্গলবার(২৪ নভেম্বর) রাত সাড়ে ৯টায় তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- হাকিমপুর উপজেলার উত্তরবাসুদেবপুর গ্রামের বাছের আলীর ছেলে তৌকির হোসেন (২২)ও ছামাদ (২৮)।

জয়পুরহাট র‌্যাব-৫ ক্যাম্পের কোম্পানি কমান্ডার আল মামুন শিকদার বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে হিলি সীমান্তের মধ্যবাসুদেবপুর এলাকায় অভিযান চালিয়ে দুই কেজি গানপাউডারসহ তাদের আটক করা হয়। জিজ্ঞাসাবাদের জন্য তাদের জয়পুরহাট র‌্যাব-৫ ক্যাম্পে নিয়ে আসা হয়েছে। পরে হাকিমপুর থানায় সোপর্দ করা হবে।

By

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *