মানবতাবিরোধী অপরাধের দায়ে ফাঁসির দণ্ডপ্রাপ্ত আলী আহসান মোহাম্মদ মুজাহিদ ও সালাউদ্দিন কাদের সাকা চৌধুরীর প্রাণভিক্ষার আবেদন নাকচ করে দিয়েছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ।
শনিবার (২১ নভেম্বর) রাত ৯টা ৪৫ মিনিটে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামন খান কামাল বিষয়টি জানান।
