রাজধানীর গুলিস্তানের মাওলানা ভাসানী স্টেডিয়াম সংলগ্ন পাতাল মাঠ থেকে অচেতন অবস্থায় অজ্ঞাত পরিচয় এক ব্যক্তিকে উদ্ধার করেছে পুলিশ। পরবর্তীতে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
শনিবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় তাকে উদ্ধার করা হয়।
পল্টন থানার উপ-পরিদর্শক (এসআই) নিউজ সারাদিনকে জানান, খবর পেয়ে শনিবার সন্ধ্যায় তাকে উদ্ধার করা হয়। পরবর্তীতে ঢামেকে নিলে সাড়ে ৬টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে।
তিনি বলেন, মৃতের নাম পরিচয় পাওয়া যায়নি। তার আনুমানিক বয়স ৬৫।
অসুস্থতার কারণে তিনি মারা যেতে পারেন বলে জানান তিনি।
