এবার সানি লিওনি ও নওয়াজউদ্দিন সিদ্দিকির জুটি মাতাতে চলেছে বলিউড! আশ্চর্য লাগছে? তবে এমনটাই সত্যি হতে পারে। কারণ পরিচালক-প্রযোজক সোহেল খান এই দুই অভিনেতা-অভিনেত্রীকে নিয়ে একটি সিনেমা তৈরির পরিকল্পনা করছেন।

যদি সোহেলের প্রচেষ্টা সফল হয় তাহলে আর এক অনভিপ্রেত জুটিকে রুপালি পর্দায় দেখতে পাবে বলিউড। আর এটি আগের সব অন্যরকম জুটিকেই ছাপিয়ে যাবে বলে ধারণা সিনেমাপ্রেমীদের।

সানি লিওনি তাঁর বোল্ড ও সেক্সি ইমেজের জন্য খ্যাত। পর্ন তারকার ছাপ তাঁর সঙ্গে রয়েছে ফলে এখন পর্যন্ত সেক্স সিম্বল হিসাবেই তাঁকে দেখেছে বলিউড।
অন্যদিকে চরিত্রাভিনেতা হিসাবে মাত্র কয়েকবছরেই নিজেকে বলিউডের প্রথম সারিতে নিয়ে গিয়েছেন নওয়াজউদ্দিন সিদ্দিকি। সব ধরনের চরিত্রেই তিনি সাবলীলভাবে অভিনয় করেন। এখন তাঁদের জুটি তৈরি হলে তা কি খেল দেখায় সেটাই এখন দেখার অপেক্ষা সিনেমাপ্রেমীরা।
– সূত্র : অনইন্ডিয়া

By

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *