রাজধানীর লালবাগে শাহসাহেববাড়ি এলাকায় পেটের পীড়ায় আক্রান্ত এক কিশোরী (১৬) চিকিৎসার জন্য কথিত ফকিরের বাসায় গিয়ে ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে। মঙ্গলবার বিকেলে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় ওই কিশোরীকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঢামেক হাসপাতালের ক্যাম্প ইনচার্জ পরিদর্শক মোজাম্মেল হক জানান, সংশ্লিষ্ট থানায় ঘটনাটি জানানো হয়েছে।

ধর্ষিত কিশোরীর ফুপু জানায়, তার ভাইঝি পূর্ব রামপুরায় থাকে ও একটি গার্মেন্টে চাকরি করে। কয়েকদিন ধরে সে পেটের পীড়ায় ভুগছিল। চিকিৎসার জন্য মঙ্গলবার সকালে লালবাগের শহীদনগরে তার বাসায় আসে। বিকেলে চিকিৎসার জন্য আজিমপুর শাহসাহেববাড়ির মালেক ফকিরের বাসায় নিয়ে যায়। এ সময় মালেক ফকির চিকিৎসার কথা বলে ভাইঝিকে অন্য একটি রুমে নিয়ে যায় ও ধর্ষণ করে। মো. রাসেল নামে এক যুবক ধর্ষণে সহযোগিতা করে।

তিনি জানান, অনেকক্ষণ পরও তার ভাইঝি না ফিরলে পাশের রুমে গিয়ে তাকে উলঙ্গ অবস্থায় দেখি। এ সময় মালেক ফকির ও তার সহযোগী পালিয়ে যায়। এ বিষয়ে লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুজ্জামান জানান, এখনো কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

By

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *