বিশ্বকাপ বাছাইপর্বের গুরুত্বপূর্ণ ম্যাচে এগিয়ে থেকেও জয় হাতছাড়া করল স্বাগতিক আর্জেন্টিনা। অতিথি হিসেবে খেলতে নামা ব্রাজিল ১-১ গোলের ড্র নিয়ে মাঠ ছাড়ে। বুয়েন্স আইরেসে নিজেদের মাঠ মনুমেন্টাল স্টেডিয়ামে সেলেকাওদের বিপক্ষে আর্জেন্টাইনদের পয়েন্ট ভাগাভাগি করায় রাশিয়া ২০১৮ বিশ্বকাপের বাছাইপর্বে এখনও জয়ের মুখ দেখা হলো না আর্জেন্টিনার।

সার্জিও আগুয়েরো, লিওনেল মেসিবিহীন স্বাগতিক আর্জেন্টিনার হয়ে গোল করেন ইজিকুয়েল লাভেজ্জি। আর আতিথ্য নেওয়া ব্রাজিলের পক্ষে একমাত্র গোলটি করেন লুকাস লিমা। প্রথমার্ধে লিড নেয় স্বাগতিকরা। তবে, বিরতির পর ঘুরে দাঁড়িয়ে সমতায় ফেরে ব্রাজিল।

ক্যারিয়ারের প্রথম বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে মাঠে নামেন ব্রাজিল অধিনায়ক নেইমার। কোপা আমেরিকায় পাওয়া চারটি প্রতিযোগিতামূলক ম্যাচের নিষেধাজ্ঞা কাটিয়ে চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষেই মাঠে ফেরেন ব্রাজিলিয়ান অধিনায়ক।

By

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *