দায়িত্ব পালনের সময় মোবাইল ফোন ব্যবহার না করতে বাহিনীর সদস্যদের নির্দেশ দিয়েছেন পুলিশের মহাপরিদর্শক এ কে এম শহীদুল হক।
তল্লাশি চৌকিতে এক কনস্টেবল এবং এক এএসআই খুনের পর পুলিশে নানা তৎপরতার মধ্যে সোমবার রাজারবাগ পুলিশ লাইন্স মাঠে কনস্টেবল থেকে সর্বোচ্চ পর্যায়ের কয়েক হাজার কর্মকর্তার সঙ্গে সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে মতবিনিময় সভায় এই নির্দেশনা আসে।
ঢাকা মহানগরে দায়িত্বপ্রাপ্ত উপ পুলিশ কমিশনার পদ মর্যাদার এক কর্মকর্তা বলেন, “দায়িত্ব পালনের সময় পুলিশ কর্মকর্তা ও পুলিশ সদস্যদের মোবাইল ফোন ব্যবহার না করতে বলা হয়েছে।”
মোবাইল ফোনে কথা বলার কারণে দায়িত্ব পালনে ব্যাঘাত ঘটে বলে এই নির্দেশনা এসেছে।
তবে পুলিশ সদস্যরা যে ইউনিটের অধীনে দায়িত্ব পালন করবেন, সেখানে একটি মোবাইল ফোন নম্বর ব্যবহার করা যেতে পারে বলে মতামত উঠে আসে ওই সভায়।
