আলোচিত শিশু সামিউল আলম রাজন হত্যা মামলায় মূল অাসামি কামরুলসহ ৪ আসামিকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডাদেশ প্রদান করেছেন আদালত। একজনকে যাবজ্জীবন কারাদণ্ড, তিনজনকে সাত বছরের কারাদণ্ড ও দুইজনকে এক বছরের কারাদণ্ড প্রদান করা হয়েছে। খালাস দেওয়া হয়েছে তিনজনকে।

রোববার (০৮ নভেম্বর) রায় ঘোষণার পর সন্তোষ প্রকাশ করেছেন নিহত রাজনের বাবা শেখ আজিজুল ইসলাম আলম এবং রাষ্ট্রপক্ষের আইনজীবীসহ রায় শুনতে আসা সাধারণ মানুষও।

বেলা ১২টা ৪০ মিনিটে সিলেট মহানগর দায়রা জজ আকবর হোসেন মৃধা আলোচিত এ হত্যা মামলার রায় ঘোষণা করেন।

রায় প্রকাশের পর তাৎক্ষণিকভাবে আদালতপাড়ায় মিছিল করেন জনতা। তারা আসামিদের দ্রুত ফাঁসি কার্যকরের দাবিতে স্লোগান দিতে থাকেন।

By

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *