মহানগরীর বিনোদপুর এলাকা থেকে জামায়াতে ইসলামীর চার নেতাকর্মীকে আটক করেছে মতিহার থানা পুলিশ।

সোমবার (০২ নভেম্বর) বিনোদপুরের কুখন্ডী থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন, পবার হরিয়ান ইউনিয়ন জামায়াতের সভাপতি নজরুল ইসলাম, কুখন্ডী ইউনিয়ন জামায়াতের কোষাধক্ষ্য আব্দুর রাজ্জাক, কর্মী ইউনুস আলী ও আবদুল মতিন।

সোমবার রাত ১১টার দিকে আটকের বিষয়টি নিউজ সারাদিনকে নিশ্চিত করেন মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ূন কবির।

মতিহার থানার পুলিশ পরিদর্শক (ওসি-তদন্ত) অশোক চৌহান বলেন, আটককৃতদের মধ্যে নজরুল ইসলাম এ বছরের ১৯ জানুয়ারি মুক্তিযোদ্ধার বাড়ি পোড়ানোসহ নাশকতা ও সহিংসতার ঘটনায় দায়ের করা তিনটি মামলার আসামি।

By