দালালদের খুঁজতে মন্ত্রণালয় ছেড়ে সরকারি অফিসে ছুটছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তার ভয়ে পালাচ্ছেন দালালরা। হাতে-নাতে মন্ত্রী পাকড়াও করছেন অনেককে।
উত্তরা বিআরটিএ অফিস থেকে ধরেছেন এক দালাল হোতাকে। এরপর কেরানীগঞ্জে বিআরটিএ অফিসে হানা দেওয়ার আগেই পালিয়েছে দালাল চক্র। দালাল ধরতে মন্ত্রীর এই দৌঁড় চলছে বিআরটিএর এক অফিস থেকে আরেক অফিসে।
https://youtu.be/INH07sdgll4
শুধু দালালই নয়, তাদের সহযোগী বিআরটিএ কর্মকর্তা খুঁজতে এরকম আচমকা চুপিসারে অভিযানে বের হচ্ছেন মন্ত্রী। ফেসবুক ও টেলিফোনে সাধারণ মানুষের বিভিন্ন অভিযোগে এসব তৎপরতা চালাচ্ছেন তিনি।
বুধবার (১১ মে) সকাল ১০টার দিকে মন্ত্রী যখন হঠাৎ হাজির বিআরটিএ-র উত্তরা অফিসে। তখন দৌড়াদৌড়ি শুরু হয়ে যায় দালালদের। কিন্তু দৌঁড় দেওয়ার আগেই লিটন নামের একজন ধরা পড়েন। ড্রাইভিং লাইসেন্স নিতে আসা সাধারণ মানুষদের কাছ থেকে তিনি টাকা আদায় করতেন। নিজের পরিচয় দিতেন বিআরটিএ’র ‘ডিডি’ হিসেবে।
newssaradin.com/২২ই মে ২০১৬
