মৌলভীবাজারের সদর উপজেলার আমতৈল ইউনিয়নের কীটনাশক পান করে ছমিরুন বেগম (২০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। আজ শনিবার ভোরে মৌলভীবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ছমিরুন বেগম আমতৈল ইউনিয়নের আপারকাগাবালা গ্রামের ওয়াজিদ মিয়ার স্ত্রী।

মৌলভীবাজার মডেল থানার এএসআই নাজমা বেগম বিষয়টি নিশ্চিত করে জানান, শুক্রবার রাতে পরিবারের সঙ্গে অভিমান করে ছমিরুন বেগম কীটনাশক পান করেন। পরে পরিবারের লোকজন রাতেই তাকে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে এলে শনিবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

পরে খবর পেয়ে পুলিশ তার মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠায়। এএসআই আরো জানান, এটা হত্যা না আত্মহত্যা ময়নাতদন্তের পর তা জানা যাবে। এ ব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে।

By

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *