নারায়ণগঞ্জ জেলা সদর উপজেলায় প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় সপ্তম শ্রেণির এক ছাত্রীকে ঘর থেকে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় আজ রবিবার ওই কিশোরীর মা ফতুল্লা মডেল থানায় সজীব মৃধা নামে প্রতিবেশী এক যুবকের বিরুদ্ধে এ অভিযোগ দায়ের করেছেন।
মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, শনিবার রাতে লালপুর পৌষাপুকুরপাড় এলাকার ওই ছাত্রীকে তাদের ঘর থেকে তুলে নিয়ে পাশের একটি কক্ষে নিয়ে যায় একই বাড়ির ভাড়াটিয়া সজীব মৃধা। পরে তাকে সেখানে ধর্ষণ করা হয়। এ সময় তার ডাক-চিৎকারে ওই যুবক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। ঘটনার সময় কিশোরীর মা গার্মেন্টে কাজে ছিলেন।
এ ঘটনার সত্যতা স্বীকার করে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান বলেন, সজীব মৃধা নামে এক যুবকের বিরুদ্ধে সপ্তম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে তার মা থানায় মামলা করেছেন। ঘটনাটির তদন্ত চলছে এবং আসামিকেও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

By