দক্ষিণ এশিয়ার তিন দেশ আফগানিস্তান, ভারত ও পাকিস্তানে ৭ দশমিক ৫ মাত্রার শক্তিশালী ভূ-কম্পন অনুভূত হয়েছে। বাংলাদেশ সময় বেলা তিনটার দিকে ভূমিকম্পনটি অনুভূত হয়।
আজ সোমবার বার্তা সংস্থা এএফপির খবরে জানানো হয়, যুক্তরাষ্ট্রের ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থার তথ্য অনুযায়ী ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল আফগানিস্তানের রাজধানী কাবুল থেকে ২৫০ কিলোমিটার উত্তর-পূর্বে হিন্দুকুশ অঞ্চলের ২১৩ দশমিক ৫ কিলোমিটার গভীরে।
কমপক্ষে এক মিনিট স্থায়ীত্বের ভূমিকম্পের সময় আফগানিস্তানের কাবুল, পাকিস্তানের ইসলামাবাদ ও ভারতের নয়াদিল্লির বিভিন্ন ভবনে থাকা লোকজন রাস্তায় বেরিয়ে আসে।
