মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলা বিএনপির দুই পক্ষ গতকাল সোমবার একই স্থানে একই সময়ে সম্মেলনের ডাক দেয়। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় প্রশাসন সেখানে নিষেধাজ্ঞা জারি করে। ফলে কোনো পক্ষই সম্মেলন করতে পারেনি।

উপজেলা প্রশাসন ও বিএনপির নেতাদের সূত্রে জানা গেছে, উপজেলা বিএনপির সভাপতি গিয়াসউদ্দিন আহমেদকে বাদ দিয়ে সাধারণ সম্পাদক সিদ্দিকুল্লাহ ফরিদ গতকাল বেলা তিনটায় গজারিয়া ইউনিয়নের বাঁশগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সম্মেলন আহ্বান করেন। একই স্থানে একই সময়ে গিয়াসউদ্দিন ও সাবেক সাধারণ সম্পাদক সিরাজুল ইসলামের পক্ষ থেকেও পাল্টা সম্মেলন আহ্বান করা হয়। এতে দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। এ অবস্থায় উপজেলা প্রশাসন সেখানে নিষেধাজ্ঞা জারি করে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহবুবা বিলকিস বলেন, ‘সম্মেলন করার জন্য কোনো পক্ষই প্রশাসনের অনুমতি নেয়নি।
এ ছাড়া অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে সম্মেলন করতে নিষেধ করেছি।’

By